,

রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে যেতে পারবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণকে কেন্দ্র করে আগামী ২৩ থেকে ২৫ মার্চ রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। রোহিঙ্গাদের ভোটের কাজে ব্যবহার এবং তাদের দ্বারা যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, এ জন্য কমিশন এই ব্যবস্থা নিয়েছে।

একই সময়ে এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

গত মঙ্গলবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে ইসি।

ইসির উপসচিব আতিয়ার রহমান জানান, নির্দেশনা অনুযায়ী কোনো রোহিঙ্গা আগামী ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ২৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত ক্যাম্প বা ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে পারবে না।

ইসির চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের যেন কেউ নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ব্যবহার করতে না পারে বা তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠির অনুলিপি পররাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আগামী ২৪ মার্চ কক্সবাজারের উখিয়া, টেকনাফসহ সারাদেশের শতাধিক উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর