,

শিল্পা শেঠির সংসার টিকছে না!

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতে তারাকাদের বিবাহ বিচ্ছেদ যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেটি বলিউড, হলিউড, টালিউড কিংবা ঢালিউড প্রত্যেক জায়গায় দৃশ্যমান। আর সেই বিচ্ছেদের ছায়া পড়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সংসারে। গত কয়েকদিন ধরে ভারতের গণমাধ্যমগুলোতেও বলা হচ্ছে তার বিচ্ছেদের খবর।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে আর টিকছে না শিল্পার সংসার। দীর্ঘদিন ধরে এই দম্পতির মধ্যে বনীবনা হচ্ছে না। যার চূড়ান্ত রুপ নিচ্ছে বিচ্ছেদে। চলতি বছরেই তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে বলে জানানো হয়।

তবে বিষয়টি অস্বীকার করেছেন শিল্পার পরিবার। তার পরিবার জানান, এই বিচ্ছেদের খবরটি ছড়িয়েছেন ‘লাইফ ইন অ্যা মেট্রো’ ছবির পরিচালক অনুরাগ বসু। সুপার ড্যান্সারের সেটে শিল্পার ফোন নিয়ে তার মা সুনন্দা শেঠিকে একটা ক্ষুদেবার্তা দেন অনুরাগ। যেখানে লেখা ছিল-‘শিল্পা আর রাজ কুন্দ্রার সঙ্গে সংসার করবেন না। তাকে শিগগিরই ডিভোর্স দিতে চলেছেন।’

এদিকে এই বিষয়টি সম্পর্কে বলিউডের এই অভিনেত্রী জানান, তার মাকে বিষয়টি সম্পর্কে চিন্তা করতে নিষেধ করেছেন। বলেছেন, সবকিছু ভালো আছে। আমার ফোন থেকে অনুরাগ দাদা বার্তাটি পাঠিয়েছে। যদি কোনো বার্তা পেয়ে থাকো, তাহলে বিশ্বাস করো না।

এর আগেও শিল্পার বোন শমিতাকেও ক্ষুদেবার্তা পাঠিয়ে অনুরাগ বলেছিলেন যে, শিল্পা ফের মা হতে চলেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর