,

নিহত ড. সামাদ ও হোসনে আরার দাফন

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে দুইজনের দাফন সম্পন্ন হয়েছে। অপর ৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবদুস সামাদ ও সিলেটের ফরিদ আহমেদের স্ত্রী হোসনে আরা আহমেদের মরদেহ নিউজিল্যান্ডেই দাফন হয়েছে।

নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার ‘আল-নূর’ মসজিদের পাশের হ্যাগলে পার্কে জুমার নামাজ শেষে নিহত ২৬ জনের মধ্যে ৫ বাংলাদেশির জানাজা অনুষ্ঠিত হয়। তারপর প্রক্রিয়া অনুসারের এক এক করে নিহত সকলের দাফন করা হয়।

এদিকে নিহত বাকি ৩ বাংলাদেশির মরদেহ কবে দেশে ফেরত পাঠানো হবে তা নিশ্চিত করা যায়নি।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত হন ৫০ জন। কট্টর শ্বেতাঙ্গ বর্ণবাদী ২৮ বছরের ব্রেনটন টেরেন্ট এ হত্যাযজ্ঞ চালায়। নিহতদের মধ্যে পাকিস্তানের নাগরিক রয়েছেন ৯ জন এবং বাংলাদেশের ৫ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর