,

এবার সংসার ভাঙলো তানিয়া বৃষ্টির

news-image

বিনোদন ডেস্ক : অনেকটা চুপিসারেই অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সাব্বির সিডনির একটি টেলিভিশনে কর্মরত। পাশাপাশি বেশকিছু টিভি নাটক প্রযোজনা করেন। তার প্রযোজনায় কাজ করতে গিয়ে পরিচয় হয় তানিয়ার সঙ্গে। দুই পরিবারের সম্মতিতে ২০১৭ সালের ৩০ জুন বাগদান হয় তাদের।

তানিয়া জানান, ১ বছর আগে দুই পরিবারের সম্মতিতে এই বিবাহবিচ্ছেদ হয়। তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়াতে কথা বলেতে চান না বলেও জানান এই তরুণ অভিনেত্রী।

২০১২ সালে ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে শোবিজে পা রাখা তানিয়া। ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিয়া বৃষ্টির। এরপর ‘লাভার নাম্বার ওয়ান’, ‘আয়না সুন্দরী’, ‘যদি তুমি জানতে’ ছবিতে অভিনয় করেছেন।

এছাড়া নিয়মিতভাবে নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে হঠাৎ বিয়ে করেন তানিয়া। বিয়ের পর বেশ খানিকটা সময় মিডিয়াতে সরব ছিলেন না তানিয়া। সম্প্রতি তাকে আবারও শোবিজে সড়ক দেখা যাচ্ছে। তানিয়া বৃষ্টি নিয়মিত অভিনয় করে নিজেকে আরও সমৃদ্ধ করবেন। সমৃদ্ধ করবেন শোবিজকে এমনটাই প্রত্যাশা তার সহকর্মীদের। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর