,

সরকার সাড়ে ৪ লাখ কৃষককে ফ্রি বীজ-সার দেবে

news-image

নিউজ ডেস্ক : টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেবে সরকার। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের সম্মলেন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারো খরিপ ১/২০১৯-২০ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, এ প্রণোদনা কর্মসূচির আওতায় একজন কৃষক সর্বোচ্চ এক বিঘা জমির জন্য পাঁচ কেজি ধানের বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, পরিবহন ব্যয় বাবদ ৯০ টাকা ও আনুষঙ্গিক ব্যয় বাবদ ২০ টাকাসহ মোট ৮৭৫ টাকা পাবেন।

বর্তমান মৌসুমে ১৩ লাখ ৬৫ হাজার ৪১২ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬১ হাজার ৩৫৪ দশমিক ৮ হেক্টর জমিতে প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে।

এর আওতায় চাল উৎপাদন হবে এক লাখ ৫৬ হাজার ৪৫২ টন; যার মূল্য ৫৭৮ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৫৪০ টাকা। খড় উৎপাদন হবে ২ লাখ ৪৬ হাজার ৬৪৩ টন; যার মূল্য ২৪ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৪০৬ টাকা। চাল ও খড় মিলিয়ে মোট আয় হবে ৬০৩ কোটি ৫৪ লাখ ৯৪৫ টাকা।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ও অগ্রগতি সাধন করেছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর