,

শুক্রবার ‘জাতীয় স্কার্ফ দিবস’ উদযাপন করবে নিউজিল্যান্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে জুমার নামাজরত মুসলিমদের ওপর হামলায় হতাহতদের প্রতি সংহতি জানিয়ে আজ শুক্রবার ‘জাতীয় স্কার্ফ দিবস’ উদযাপন করবে দেশটির জনগণ।

বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য নিউজ। দেশটির মুসলিমদের পাশে দাঁড়াতে কিউই নারীদেরকে এদিন স্কার্ফ পরার আহ্বান জানিয়েছে ‘স্কার্ভস ইন সলিডারিটি’ নামের একটি সংগঠন।

দেশব্যাপী এই আয়োজনের অন্যতম সংগঠক হলেন অ্যানা থমাস নামের এক নারী। ইতোমধ্যে অনলাইনে কয়েকশ’ মানুষ এই উদ্যোগকে সমর্থন জানিয়ে কমেন্ট করেছে।

স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে প্রচারিত ম্যাজিক টক নামের একটি অনুষ্ঠানের উপস্থাপক সিয়ান প্লানকেটকে অ্যানা থমাস জানান, তারা বোঝাতে চান যে এদেশের মুসলিমরা একা নয়। তিনি বলেন, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার আমরা স্কার্ফ পরবো।

থমাস বলেন, যে নারীরা হিজাব পরে নিউজিল্যান্ডের রাস্তায় বের হয়, তারা বর্ণবাদী হামলার আশঙ্কায় থাকে। তাই এদেশের সব নারী হিজাব পরলে তাদের এই আশঙ্কা অনেকাংশে দূর হয়ে যাবে। তারা মনে করবে আমরা সবসময় তাদের পাশে আছি।

ইসলামিক উইমেন’স কাউন্সিলের সদস্য নাসরিন হানিফের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন তিনি। নাসরিন হানিফ এই বিষয়ে তার সঙ্গে একমত পোষণ করেছেন।

নাসরিন হানিফ তাকে বলেন, এতে মনে হবে নিউজিল্যান্ডের সব মানুষ আমাদের কষ্টে পাশে আছে। আপনার এই চিন্তাভাবনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এদেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানানোর সবচেয়ে ভালো উপায় হবে এটি।

গত শুক্রবার দেশটির ক্রাইস্টচার্চ শহরের আল নূর এবং লিনউড মসজিদে পরপর হামলা করে ৫০ জনকে নিহত এবং ৫০ জনকে আহত করেছেন ব্রেনটন ট্যারেন্ট নামের এক ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক। হামলার ৩৬ মিনিট পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্থানীয় পুলিশ।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এটাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। পরে তিনি দেশটির সংসদের একটি বিশেষ অধিবেশনে বলেন, মসজিদে হামলাকারীকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। তিনি নিজে অনেক কিছু ভাবতে পারেন কিন্তু কুখ্যাতি ছাড়া আর কিছুই পাননি।

তার এই ঘৃণ্য কাজের জন্য আমি কখনোই তার নাম মুখে নেবো না বলেও উল্লেখ করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর