,

পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন ৩১ মার্চের মধ্যে সরানোর নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল গোডাউন ও দাহ্য পদার্থ সরিয়ে নিতে ভবন ও দোকান মালিকদের ১০ দিন সময় বেঁধে দেয়া হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে কেমিক্যালের সব গোডাউন সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে সিটি করপোরেশনের টাস্কফোর্স।

ঢাকার বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনার সময় বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম একথা জানান।

দুপুর ১২টা থেকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় কেমিক্যাল মার্কেট ও দোকানে অভিযান চালায় টাস্কফোর্স। সেখান থেকে প্রায় দুই টন কেমিক্যাল পণ্য জব্দ করা হয়।

সারওয়ার আলম রাতে বলেন, এটি মূলত পরিদর্শন অভিযান। তাই কাউকে জেল জরিমানা করা হচ্ছে না। তবে ৩১ মার্চের পর কেমিক্যাল মজুদ, দাহ্য পদার্থ পাওয়া গেলে জেল জরিমানা করা হবে।

এদিকে পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের কোনও নির্দেশনা না থাকায় কিছু ব্যবসায়ী এখনও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল মজুদ করার সুযোগ পাচ্ছেন। কেমিক্যাল ব্যবসা নিয়ে সংশোধনী নীতিমালাও চাইছেন তারা। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো