মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের পাঠাতে শেখ হাসিনা সহযোগিতা চেয়েছেন চীনের

news-image

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমস্যা সমাধানে চীনের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী সং টাও’র সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর স্পিস রাইটার নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চায়না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মন্তব্য করে মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পাঠানোর ব্যাপারে চীনের সহযোগিতা চেয়েছেন।’ মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের কীভাবে নিজ দেশে ফেরত পাঠানো যায় তা নিয়ে ইতিমধ্যে চীন কাজ করছে বলে জানিয়েছেন সেদেশের কমিউনিস্ট পার্টির নেতা।

নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন সং তাও। চায়না কমিউনিস্ট পার্টির নেতা বলেছেন, ‘আওয়ামী লীগ ও সিপিসি এই দুই দল, সরকার ও দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।’

নজরুল ইসলাম জানান, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান সং। তিনি চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। চায়না সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণও জানান।

চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার চীন।’

এ সময় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।  ১৯৫২ ও ১৯৫৬ সালে বঙ্গবন্ধুর চীন সফরের কথাও স্মরণ করেন শেখ হাসিনা।

নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগ ও চায়না কমিউনিস্ট পার্টি এবং দুই ও সরকারের মধ্যে সম্পর্ক গভীর থেকে গভীরতর হবে হলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় বিসিআইএম গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ব্যবসা-বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। চট্টগ্রামের মিরেরসরাইয়ে চীনের জন্য ৭০০ একর জমির ওপর একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে।’

নজরুল ইসলাম জানান, মিরেরসরাই অর্থনৈতিক অঞ্চলের জন্য মিয়ানমার থেকে গ্যাস নিয়ে আসতে চীনাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কৃষিসহ বিভিন্নখাতে বিনিয়োগ জন্য চীনাদের আহ্বান জানিয়েছেন তিনি।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ আওয়ামী লীগ ও চায়না কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতামূলক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছয় সদস্যের চায়না পিরতিনিধিদলের বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- ফারুক খান, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, শাম্মী আহমেদ, ব্যাপিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এর আগে সকালে ঢাকায় পৌঁছলে বিমানবন্দরে চীনা প্রতিনিধিদের স্বাগত জানান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শাম্মী আহমেদ ও বিপ্লব বড়ুয়া।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক