সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন হানিফের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন তোলেন হানিফ।

হানিফ প্রশ্ন রেখে বলেন, ‘নিরাপদ সড়কের দায়িত্বে যে মন্ত্রণালয় নিয়োজিত, কেন আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ? তা আমরা জানতে চাই। সরকারি কর্মকর্তারা যারা আছেন, তাদের ব্যর্থতার দায়ভার সরকার বা দেশবাসী নিতে পারে না। এর জবাব আপনাদেরকেই দিতে হবে।’

হানিফ বলেন, ‘গতবার নিরাপদ সড়কের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, কেন আপনারা সরকারি কর্মকর্তারা সে নির্দেশনা ও আইন বাস্তবায়ন করলেন না সেজন্য আপনাদের জবাব দিতে হবে।’

এ সময় নিরাপদ সড়কের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে একমত পোষণ করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ। তিনি বলেন, ‘আমরাও নিরাপদ সড়ক চাই। আমাদের সবার নিরাপদ সড়ক দরকার। সড়ক পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন বলে দাবি জানাচ্ছি।’

আলোচনা সভায় বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, ‘দলটির জন্য আফসোস হয়। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে পুঁজি করে উসকানি দিচ্ছেন। লন্ডন থেকে ফোন করে বিএনপি নেতাদের বলা হয়, এবার কিছু করার জন্য। এ ইস্যুকে কাজে লাগাতে হবে। গতবারও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালীন লন্ডন থেকে ফোন করে বিএনপিকে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বলা হয়েছিল। কিন্তু ছাত্ররা ঘরে ফিরে গেলে তারা হতাশ হয়।’

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘লন্ডনে বসে কোনো ইস্যু খুঁজে লাভ নেই। দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে লন্ডনে পালিয়ে থেকে দেশের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এ দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।’

আলোচনায় আরও উপস্থিত ছিলেন তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, ওবায়দুল কাদের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তার চিকিৎসা বিষয়ে পরামর্শ দিতে ঢাকায় আসেন ভারতের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। মন্ত্রীর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর