রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্সে রোগী নেই, নেই মরদেহ, আছে মদ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : অ্যাম্বুলেন্সে রোগী নেই, নেই মরদেহ কিংবা অন্য কিছু। তবে অ্যাম্বুলেন্সের ভেতরে প্লাস্টিকের কন্টেইনার ভর্তি এক হাজার লিটার মদ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে মদের কন্টেইনারে ঠাসা এমনই একটি অ্যাম্বুলেন্স আটক করে ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ।

এ সময় আটক করা হয় অ্যাম্বুলেন্সের চালক শহীদুল ইসলামকেও (৩৫)। আটকের পর খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একজন পরিদর্শক থানায় গিয়ে মদ ভর্তি অ্যাম্বুলেন্সটি ছাড়িয়ে নিতে তদবিরে ব্যস্ত হয়ে ওঠেন। কিন্তু পুলিশ তার কথা শুনেনি।

পুলিশ জানায়, দুপুরে ময়মনসিংহ থেকে একটি অ্যাম্বুলেন্স মুক্তাগাছা হয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি মুক্তাগাছা শহরে পৌঁছালে মুক্তাগাছা থানার এসআই আলী আজহারের নেতৃত্বে থাকা একদল পুলিশের সন্দেহ হলে তারা অ্যাম্বুলেন্সটি আটক করে। পরে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে রোগীর বদলে মেলে ৩৫টি প্লাস্টিকের কন্টেইনার। প্রত্যেকটি কন্টেইনারে পাওয়া যায় বাংলা মদ। পরে চালকসহ অ্যাম্বুলেন্সটি আটক করে থানায় নেয়া হয়।

জিজ্ঞাসাবাদে অ্যাম্বুলেন্সের চালক শহীদুল ইসলাম জানান, তিনি ওই অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ থেকে এক হাজার লিটার বাংলা মদ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পোড়াপাশা গ্রামে নিয়ে যাচ্ছিলেন। সেখানকার মো. রনি মিয়া এই মদের মালিক।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা জানান, ময়মনসিংহ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক চন্দন গোপাল সুর মুক্তাগাছা থানায় গিয়ে এসব মদ বৈধ দাবি করে মদসহ অ্যাম্বুলেন্সটি ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু পুলিশ তার কথায় আশ্বস্ত হতে পারেনি। তাই অ্যাম্বুলেন্স, মদ এবং চালককে আপাতত আটক করে রাখা হয়েছে। আটক মদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। কাগজপত্র বৈধ কি-না তাও যাচাই করা হচ্ছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ