,

ডিম বালক’কে বিয়ের জন্য পাগল অজি তরুণীরা

news-image

ক্রাইস্টচার্চ হামলার জন্য মুসলিম শরণার্থীদের দায়ী করা অস্ট্রেলীয় সিনেটরের মাথায় ডিম ফাটিয়ে এখন রীতিমতো হিরো হয়ে গেছেন উইল কানোলি। পরিচিতি পেয়েছেন ‘EGG BOY’ বা ‘ডিম বালক’ নামে। ১৭ বছরের কানোলিকে বিয়ে করার জন্য এখন পাগল হয়ে গেছে অস্ট্রেলিয়ার তরুণীরা। তারা রীতিমতো প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে কানোলিকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই বিষয়ক সংবাদ এবং ছবি। 

দ্য ডেইলি মেইল জানিয়েছে, প্রতিবাদকারীরা মেলবোর্নের সিবিডি স্টেট লাইব্রেরিতে প্ল্যাকার্ড হাতে সমাবেশ করেন। সেখানে সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের নিন্দা জানিয়ে কনোলিকে ঘিরে প্রশংসা করেন তারা। এদিকে সিনেটর ফ্রেজারের পদত্যাগ দাবিতে ক্যানবেরার রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন। বিক্ষোভে অংশ নেওয়া বেশ কিছু তরুণীর হাতে দেখা গেছে ‘মেরি মি এগ বয়’ সংবলিত প্ল্যাকার্ড। ‘ডিম বালক’ এখন এত জনপ্রিয় যে, তার ছবি সম্বলিত টি-শার্ট কিনে পড়েছেন তরুণ-তরুণীরা।

এদিকে উইল কনোলির পক্ষে আইনি লড়াই ও ডিম কেনার তহবিলে জমা পড়েছে বাংলাদেশি টাকায় ৪৯ লাখের বেশি টাকা। এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ দান করেছে এই তহবিলে। তবে কলোনি ঘোষণা দিয়েছেন, এসব অর্থ ক্রাইস্টচার্চে হামলায় নিহত মুসলিম পরিবারগুলোর মধ্যে দান করা হবে। এছাড়া বিশ্বের বিভিন্ন মিউজিশিয়ান ও ব্যান্ড দল কনোলির পাশে দাঁড়িয়েছে। তাকে নৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি ফ্রি-তে তাদের শো উপভোগ করার অফারও দিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ