রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা ভোট: রোহিঙ্গাদের ২৩-২৫ মার্চ ক্যাম্পের বাইরে যেতে ইসির মানা

news-image

ইসির নির্দেশনা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ।এ কর্মকর্তা বলেন, কোনো রোহিঙ্গা শরণার্থী যেন ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ২৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে না পারবে না। ওই সময় তারা অন্য কোথাও যেতে পারবেন না।এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও গাড়ি নিয়ে ওই সময় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্য সেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ইসির চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদেরকে যেন নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ব্যবহার করতে না পারে বা তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে অথবা কোনো দুষ্কৃতকারী তাদেরকে ব্যবহার করতে না পারে সেজন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন।জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠির অনুলিপি পররাষ্ট্র সচিব, পুলিশের মহা পরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

২০১৭ সালের ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই আছে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে। এর বাইরে গত কয়েক দশকে বাংলাদেশে আসা আরও প্রায় চার লাখ রোহিঙ্গার ভার বহন করে চলেছে বাংলাদেশ।

কক্সবাজার সদর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে

ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, নরসিংদী ও কক্সবাজার সদর উপজেলার ভোট ২৪ মার্চের পরিবর্তে ৩১ মার্চ করার সিদ্ধান্ত হয়েছে।এসব উপজেলায় ইভিএমে ভোট করার কথা রয়েছে।তৃতীয় ধাপে ১২৭ উপজেলার ভোট হওয়ার কথা থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতা ও আদালতের স্থগিতাদেশের কারণে এ সংখ্যা চূড়ান্তভাবে আরও কমে আসবে।

কুতুবদিয়ার ভোট স্থগিত 

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, বৃহস্পতিবার আদালতের আদেশে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার তিনটি পদের ভোট স্থগিত করা হয়েছে। ২৪ মার্চ তৃতীয় ধাপে এ ভোট হওয়ার কথা ছিল।সেক্ষেত্রে জেলার সদর উপজেলা ও কুতুবদিয়া ছাড়া পেকুয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফের ভোট হবে রোববার।জেলা নির্বাচন অফিসার মো. বশিউদ্দিন বলেন, “উচ্চ আদালতের আপিল নিষ্পত্তি না হওয়া পর‌্যন্ত কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়ে কমিশন সিদ্ধান্ত পৌঁছেছে। আদালতের পরবর্তী নির্দেশনা পেলে উপযুক্ত সময়ে এ ভোট হবে।”

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ