,

৫০ টাকার কোমল পানীয় গ্লাসে ঢেলে ১২০ টাকায় বিক্রি ,রেস্টুরেন্টকে ১ লক্ষ টাকা জরিমানা

news-image

বাসি খাবার ফ্রিজে রেখে পরিবেশন, কালো পোড়া তেলে খাবার রান্না,রান্নাঘরের অপরিষ্কার পরিবেশ এবং ৫০ টাকার কোমল পানীয় বোতল থেকে গ্লাসে ঢেলে ১২০ টাকায় বিক্রির অভিযোগে রাজধানীর গ্রীনরোডে অবস্থিত ড্রিমস ক্যাফে নামক এক অভিজাত হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে একটি টিম রাজধানীর গ্রীনরোধ এলাকায় বিভিন্ন রেস্টুরেন্ট ,ফার্মেসী ও হাসপাতালে অভিযান চালান।ড্রিমস ক্যাফে ছাড়াও এ এলাকার জনপ্রিয় কমফোর্ট ডায়গোনেস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় এই হাসপাতালের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ন ওষুধ পাওয়া যায়,ক্যান্টিনে মেলে বাসি খাবার। এসময় ভ্রাম্যমান আদালত এই হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমান করে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ভোক্তাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা আজকে এই গ্রীনরোডে অভিযানে এসেছি। এই ড্রিমস ক্যাফেতে ৫০ টাকার কোমল পানীয় এখানে বোতল থেকে গ্লাসে ঢেলে ১২০ টাকা রাখা হয় যা সম্পুর্ন ভোক্তা অধিকার আইন লংঘন।তিনি আরও বলেন, যদি কোন ভক্তা এ ধরনের প্রতারনার শিকার হন দয়া করা আমাদের জানান আমরা অবশ্যই তাৎক্ষনিক ব্যবস্থা নিব।

এছাড়াও এই এলাকার বিভিন্ন ফার্মেসী ও রেস্টুরেন্টকে আইন লংঘনের অভিযোগে জরিমানা করে হয় ।উল্লেখ্য যে, কোন পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হলে অভিযোগ করুন-
জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র: ফোনঃ ০২-৫৫০১৩২১৮ মোবাইল: ০১৭৭৭-৭৫৩৬৬৮.
ই-মেইল: [email protected]

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর