,

‘ভারতে ক্রাইস্টচার্চের মতো হামলা চান’

news-image

অনলাইন ডেস্ক : ভারতে ক্রাইস্টচার্চের মতো হামলা চালাতে চান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই কথা লেখায় বরখাস্ত করা হল দুবাইয়ের একটি নিরাপত্তা কোম্পানির এক কর্মকর্তাকে। নিউজিল্যান্ডের সন্ত্রাসবাদী হামলার সেলিব্রেট করতে ফেসবুকে কমেন্ট লিখেছিলেন তিনি।

নিরাপত্তা কোম্পানি ট্রান্সগার্ড এই খবরের সত্যতা স্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অন্তর্তদন্তে উঠে এসেছে যে এক কর্মী ক্রাইস্টচার্চ হামলায় সেলিব্রেট করে ফেসবুকে আপত্তিকর কমেন্ট লিখেছেন। তিনি রনি রায় নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে তাতেই এই কমেন্ট লিখেছেন বলে জানা গেছে।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ সুখের দিন। আজ পুলওমার শহিদরা শান্তি পাবেন। প্রতি শুক্রবারের নমাজের সময় ভারতে এটাই হওয়া উচিত।’
এই কমেন্টের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি তীব্র সমালোচিত হওয়ার পরই বিষয়টি পুলিশ ও কর্তৃপক্ষের নজরে আসে। তাকে বরখাস্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর