,

বিয়ে করছেন মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিয়ে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজের বিয়ে করার বিষয়টি তার পারিবারিক সূত্র দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেছে।

বিয়ে উপলক্ষে মোস্তাফিজের কেনাকাটাও শেষ। এখন শুধু মালাবদলের অপেক্ষা। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাওয়ানো ফিজের বিয়ে হবে শুক্রবার। এখন পর্যন্ত জানা গেছে পাত্রী মোস্তাফিজের এলাকা সাতক্ষীরার, পড়া লেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

মোস্তাফিজের পারিবারিক সূত্রটি এর বেশি বলতে রাজি হননি। কারণ ফিজ চান না তার বিয়ে বিষয়টি নিয়ে আলোচনা হোক।

২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কাটার মাস্টার মোস্তাফিজুরের। অভিষেকেই ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স করে হইচই ফেলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বে। ফিজ এখন পর্যন্ত খেলেছেন ৪৩ ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ।

এর আগে গত শনিবার জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখেন জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতেই সাব্বিরের আকদ হয়। তার স্ত্রীর নাম অর্পা। পড়াশোনা করছেন রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর