,

শুটিং শেষ না হতেই তিন হলে ১১ লাখ টাকায় শাকিবের ছবি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার ছবি মুক্তি মানেই ভক্তদের কাছে উৎসব। তবে ঈদ উৎসবে শাকিবের ছবি নিয়ে মাতামাতি চোখে পড়ার মতো।

দর্শকের সেই আগ্রহ বিবেচনা করে হল মালিকরাও মুখিয়ে থাকেন শাকিবের সিনেমার জন্য। বিশেষ করে ঈদের বাজারে সবাই চান শাকিবের ছবি চালাতে। তা নিয়ে চলে প্রতিযোগিতা।

সে ধারাবাহিকতায় আসছে ঈদের ছবি ‘পাসওয়ার্ড’ নিয়েও আগ্রহী হল মালিকরা। শুটিং শেষ হওয়ার আগেই ছবির তিনটি হল বুকিং নিশ্চিত হয়ে গেল। বুকিং মানি হিসেবে তিন হল থেকে সাড়ে ১১ লাখ টাকাও হাতে পেয়েছেন প্রযোজক শাকিব খান ও মোহাম্মদ ইকবাল হোসেন।

প্রযোজক ইকবাল বলেন, ‘আমরা সবেমাত্র শুটিং শুরু করেছি। কিন্তু এরই মধ্যে হল মালিকরা তাদের প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের জন্য যোগাযোগ শুরু করে দিয়েছেন। এরই মধ্যে সব থেকে বেশি রেটে তিনটি হলে বুকিং হয়ে গেছে। হলগুলো হচ্ছে ময়মনসিংহের ছায়াবানী, সিরাজগঞ্জের চালার নিউ রজনীগন্ধা ও শেরপুরের রূপকথা। আরও বেশ কয়েকটি হলে কথাবার্তা চলছে।’

তিনি জানান, এর মধ্যে ছায়াবানী সিনেমা হলে বুকিং হয়েছে পাঁচ লাখ এক হাজার টাকায়। নিউ রজনীগন্ধায় চার চার লাখ এবং রূপকথা দুই লাখ ৫০ হাজার টাকাতে বুকিং হয়েছে।

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব খানের নায়িকা বুবলী। এর আগেও শাকিব খান ও বুবলী জুটি বেঁধে অনেক ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলো দর্শক মনে দারুণ সাড়া ফেলেছিল। পরিচালকের প্রত্যাশা এই ছবিটিও ব্যবসা সফল হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো