,

দীপিকা ফের আলোচনায়

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিছুদিন পরপরই নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দু হন এই নায়িকা। কখনো নতুন কোন পোশাক আবার কখনো বা স্বামী রণবীরকে নিয়ে নানা মন্তব্য করায়। তবে এবার সংবাদের শিরোনাম হলেন প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে।

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর বরাবরই বলে এসেছেন যে, বিচ্ছেদের পরও সম্পর্কে বন্ধু থাকা যায়। আর বাস্তবে তা করেও দেখিয়েছেন। দীর্ঘদিন আগে সম্পর্ক বিচ্ছেদের পরও তাদের মধ্যে আন্তরিকতার অভাব নেই। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে তাদের একসঙ্গে দেখা গেল। তাদের মধ্যে সম্পর্ক যে ভালো, তা জানিয়ে দিলেন দুজনেই।

এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, তারা দুজনেই তাদের জীবনে নিজেদের মতো করে এগিয়ে গিয়েছেন। দীপিকা রণবীর সিংকে বিয়ে করেছেন, আর রণবীর আলিয়া ভাটের সঙ্গে ডেট করছেন। রণবীর কাপুর ও আলিয়ার মধ্যে খুব তাড়াতাড়ি বাগদান হতে পারে জল্পনা চলছে।

এরইমধ্যে সোমবার রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে দেখা গেল। একটি ব্র্যান্ড ইভেন্টে তারা একসঙ্গে ছবিও তুললেন।

শুধু তাই নয়, স্বামী রণবীর সিংয়ের ‘সিম্বা’ সিনেমার ‘আঁখ মারে’ গানের তালে রণবীর কাপুরের সঙ্গে পা মেলালেন দীপিকা। সেইসঙ্গে করণ জোহরের মা হিরু জোহরের জন্য জন্মদিনের গানও গাইলেন। ফরমাল পোশাকে খুবই আকর্ষণীয় লাগছিল রণবীর কাপুরকে। দীপিকার পোশাকটাও ছিল নজরকাড়া। দীপিকা তার হিট গান ‘ঘুমর’-এর তালেও নাচলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর