,

প্রিয়াঙ্কা ভয়ানক বউ!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের দেশী গার্ল খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসের বিয়ের বয়স মাত্র সাড়ে তিন মাস পেরোল। তাদের বৈশ্বিক রোমান্সে মুগ্ধ অনুরাগীরা। ভক্তকুলে তাদের বিবাহিত জীবনের খুঁটিনাটি নিয়ে জানার আগ্রহ ব্যাপক। আর এ যুগল সেসব প্রকাশে কুণ্ঠাবোধ করেন না।

কিছুদিন আগে মুক্তি পায় নিক জোনাস এবং তার দুই ভাই কেভিন ও জো জোনাসের গান ‘সাকার’। প্রায় ছয় বছর পর তাদের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ একসঙ্গে কাজ করল। সেই গানের ভিডিওতে তিন ভাইয়ের সঙ্গে তাঁদের জীবনের প্রিয়তমারাও ছিলেন।

সম্প্রতি একটি চ্যাট শোতে অতিথি হন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই বিবাহিত জীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি।

নিজেকে ‘ভয়ানক বউ’ অভিধা দিয়ে ওই শোতে প্রিয়াঙ্কা বলেছেন, কীভাবে রান্নাবান্না করতে হয়, তা জানেন না তিনি। ‘সে (নিক) বনেদি দক্ষিণী পরিবারের, ওর মা রান্নাবান্না করে। আমি ঠিক তেমনটা নই। ওই দিক থেকে দেখলে, আমি ভয়ানক স্ত্রী,’ বলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, তিনি কেবল ‘ডিম ও টোস্ট’ বানাতে জানেন।

রান্নাবান্না না পারলেও এ নিয়ে কোনো দুর্ভাবনা নেই স্বামী নিক জোনাসের। রান্না না জানাটাই তার কাছে ‘চমৎকার’। যখন বলেছিলাম, আমি রাঁধতে পারি না, ও উত্তর দিয়েছিল, ঠিক আছে বেবি, আমিও পারি না।

গত মাসে মুক্তি পায় প্রিয়াঙ্কার হলিউডি ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’, সম্প্রতি নেটফ্লিক্সে এটির বিশ্বব্যাপী প্রিমিয়ার হয়েছে। ডিসেম্বরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর এটি তাঁর প্রথম মুক্তি পাওয়া সিনেমা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর