,

‘নারী সাংবাদিককে উবার চালক, গরম লাগলে কোলে এসে বস’!

news-image

অনলাইন ডেস্ক : ভারতে আবারও নারীদের হয়রানির অভিযোগ উঠেছে অ্যাপ ভিত্তিক ট্যাক্সি পরিবহন সংস্থা উবারের এক চালকের বিরুদ্ধে। ভুক্তভোগী অমৃতা দাস নামের দিল্লির একজন সাংবাদিক। তিনি যখন উবার চালক দ্বারা এই হয়রানির শিকার হন; সেইসময় তার স্বামীও গাড়িতে ছিলেন। অমৃতা নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই বাজে অভিজ্ঞতার কথা। এরপর নড়েচড়ে বসেছে উবার কর্তৃপক্ষ।

অমৃতা লিখেছেন, ‘খুব বাজে এবং রূঢ় আচরণের ড্রাইভার। আমি এর বিচার চাই। প্রথমে সে গাড়ির এসি চালু করতে অস্বীকৃতি জানায়। তারপর সে বলে, ‘গরম লাগলে আমার কোলে এসে বস!’ এছাড়া ট্রিপ চালু হওয়ার একটু পরেই সে গাড়ি থামিয়ে আমাদের নেমে যেতে বাধ্য করে! সেইসময় আমার স্বামীও আমার সঙ্গে ছিল!’

টুইটের সঙ্গে অমৃতা ড্রাইভারের ছবি এবং গাড়ির নম্বরটিও যোগ করে দিয়েছেন। তার এই টুইট দ্রুত ভাইরাল হয়ে যায়। যা নজরে পড়ে উবার কর্তৃপক্ষের। তারা ফিরতি টুইটে জানায়, ‘আমরা এই ঘটনা জেনে খুবই দুঃখিত। আমাদের সাপোর্ট টিম দ্রুত আপনার সঙ্গে ইমেইলে যোগাযোগ করবে। দয়া করে আপনার অভিযোগ সেখানে জানান।’

এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার জানায়, ‘যে ঘটনা ঘটেছে, আমাদের এই প্ল্যাটফর্মে এমন কিছুর কোনো স্থান নেই। আমরা তদন্ত চলাকালীন সময়ে ওই চালকের অ্যাকাউন্ট পেন্ডিং করে রেখেছি। তদন্ত শেষে দোষী ব্যক্তির অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর