মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সু-প্রভাত রং বদলিয়ে এখন সম্রাট পরিবহন

news-image

গাজীপুর প্রতিনিধি : রাজধানীর প্রগতি সরণি এলাকায় মঙ্গলবার সু-প্রভাত পরিবহনের বাসের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের এক দিনের মাথায় সু-প্রভাতের বাস রাতারাতি রং বদলিয়ে সম্রাট হয়ে যাচ্ছে।

গাজীপুরা এলাকার এমরান হোসেন নামে একজন জানান, রাজধানীর সদরঘাট থেকে গাজীপুর মহানগরীর গাজীপুরা রুটে চলাচলকারী ‘সু-প্রভাত স্পেশাল বাস সার্ভিস’ পরিবহনের কিছু বাস রাতারাতি রং বদলিয়ে এখন হয়ে যাচ্ছে সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লি.।

তিনি জানান, বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় সু-প্রভাত পরিবহনের নাম মুছে সম্রাট পরিবহনের নামে পেন্টিং করতে দেখেছেন।

স্থানীয়রা জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) একজন শিক্ষার্থী মারা যাওয়ার পর রাতারাতি রং বদলে দিয়েছে সু-প্রভাত। এ কোম্পানির বিভিন্ন বাস রাতারাতি রং বদলিয়ে সম্রাট পরিবহনে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে।

এ ছাড়া গাড়ির মালিকরা তাদের সুবিধামতো কোম্পানিতে নিজেদের বাস অন্তর্ভুক্ত করতে ব্যস্ত রয়েছেন।

একাধিক শ্রমিক, বাসচালক ও সুপারভাইজারের সঙ্গে কথা বলে জানা গেছে, সু-প্রভাত স্পেশাল বাস সার্ভিসটির রুট পারমিট রাজধানীর সদরঘাট থেকে রামপুরা হয়ে উত্তরা পর্যন্ত। কিন্তু এক প্রভাবশালী পরিবহন নেতার প্রভাবের কারণে চলছে গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা পর্যন্ত। যেখানে ৭০টি বাস চলার অনুমতি রয়েছে, সেখানে চলছে প্রায় সাড়ে তিন শত বাস।

সু-প্রভাত পরিবহনের টঙ্গী স্টেশন রোডের সুপারভাইজার কামরুল ইসলাম জানান, সু-প্রভাত পরিবহনের বাসের রং বদলিয়ে অন্য পরিবহনের নামে চলার বিষয়টি তার জানা নেই। এটি মালিক কর্তৃপক্ষ বলতে পারবেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) সহকারী কমিশনার মো. নজরুল ইসলাম জানান, কোনো কোম্পানির বাস অন্য কোম্পানিতে পদ্ধতিগতভাবে স্থানান্তর করতেই পারে। তবে সেটা দেখতে হবে বাসটি যে কোম্পানিতে যাচ্ছে সে কোম্পানিটির বৈধ অনুমোদন আছে কিনা। সু-প্রভাত পরিবহনের কোনো বাস অন্য কোম্পানির নামে পরিবর্তিত হচ্ছে- এমনটা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছি।

তবে সু-প্রভাত পরিবহনের কোনো বাস এখন আর গাজীপুরে প্রবেশ করতে পারবে না বলে জানান এ পুলিশ কর্মকর্তা। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক