,

অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা সুপ্রভাত ও জাবালে নূরের বাস চলাচলে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস-মিনিবাসের চলাচলে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার বিআরটিএ-এর উপপরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুজ্জামান ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছরের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় মারা যান রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম মিম। ওই ঘটনার প্রায় সাত মাস পর গতকাল ১৯ মার্চ সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ দুই ঘটনার জেরে ওই দুই পরিবহনের বাস চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর ৭২ ধারা মোতাবেক এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর (রুট নং এ-১৩৮) উত্তরা রানীগঞ্জ থেকে সদরঘাটে চলাচলকারী সুপ্রভাত প্রা. লি. এর সব বাস ও মিনিবাস এবং ঢাকা মহানগরীর (রুট নং এ-১৮৪) বসিলা থেকে আব্দুল্লাহপুরে চলাচলকারী জাবালে নূর পরিবহন লি. এর সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাসের চলাচল বন্ধ থাকবে।

বিআরটিএ-এর পক্ষ থেকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাসের কাগজপত্র (রেজিস্ট্রেশন সনদপত্র, ফিটনেস সনদপত্র, রুট পারমিট, ট্রাক্স টোকেন, ইন্সুরেন্স ইত্যাদি) ঢাকা বিভাগের বিআরটিএ’র উপ-পরিচালক (ইঞ্জি.) ও ঢাকা মেট্রো আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য সচিব শফিকুজ্জামান ভূঞার কাছে দাখিল করার অনুরোধ জানানো হয়েছে। দাখিলকৃত কাগজপত্র বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর