,

জীবদ্দশায় হয়তো এটাই আমার শেষ বক্তব্য, জন্মদিনে এরশাদ

news-image

নিউজ ডেস্ক : এ দেশে তার মতো অত্যাচারিত, নিষ্পেষিত ব্যক্তি ‘আর নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে ৯০তম জন্মদিন পালনের সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন এরশাদ।

রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে ৯০ পাউন্ডের কেক কাটেন এরশাদ। এ সময় তিনি বলেন, ‘এ দেশে আমার মতো অত্যাচারিত, নিষ্পেষিত ব্যক্তি আর নেই। আমার বিপক্ষে রায় দেওয়ার জন্য ৭ বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। অত্যাচার আমাকে দমাতে পারে নাই। হয়তো জীবদ্দশায় এটাই আমার শেষ বক্তব্য।’

শত অত্যাচার ও অবিচারের পরও জাতীয় পার্টি ‘টিকে রয়েছে’ বলে উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘দীর্ঘ অত্যাচারে যে জাতি টিকে থাকে, সে জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। আমাদেরকেও শেষ করতে পারবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘তোমরা দলকে আরও শক্তিশালী করো। ইনশাল্লাহ আগামীতে এ জাতীয় পার্টি ক্ষমতার দ্বারপ্রান্তে যাবে।’

জন্মদিন উদযাপন কমিটির আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

এরশাদের দীর্ঘায়ু কামনা করে তার ভাই জি এম কাদের বলেন, ‘তিনি আমাদের পিতার মতো লালন পালন করেছেন, পুরো পরিবারকে আগলে রেখেছেন। শুধু আমাদের পরিবারকে নয়, ৯ বছর পুরো দেশকেই আগলে রেখেছিলেন।’

বক্তব্যের পর পার্টির বিভিন্ন অঙ্গসংগঠন নেতাকর্মীদের আনা কেক কাটেন এরশাদ। পরে পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এরশাদকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছো জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর