,

এবার ইরানে শতাধিক যাত্রীবাহী বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড

news-image

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে মঙ্গলবার শতাধিক যাত্রীবাহী একটি বিমানে অবতরণের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিমানে আগুন লাগার পর ভেতর থেকে যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের প্রধানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি অগ্নিকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, বিমানটি যখন অবতরণ করছিলে তখন পেছনে আগুন ও আগুনের কুণ্ডলী দেখা যায়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেইন কোলিবান্দ বলেন, বিমানটি যখন অবতরণের সময় ল্যান্ডিং দরজা ঠিকমতো না খোলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন লাগার পর দ্রুত তা নিয়ন্ত্রণে এনে বিমানের ভেতরে থাকা যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি।দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাইলট বিমানের পেছনের চাকা খুলতে পারছিলেন না। আর তাই পেছনের চাকা খোলার জন্য বিমানবন্দরের চারপাশে ঘোরাতে শুরু করলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফারসের প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি ছিল নেদারল্যান্ডস ভিত্তিক বিমান তৈরিকারী প্রতিষ্ঠান ফোক্কারের। ফোক্কার-১০০ মডেলের ইরানের রাষ্ট্রীয় বিমান চলাচলকারী প্রতিষ্ঠান ইরান এয়ারের এই বিমানটি ইরানের একটি দ্বীপ থেকে রাজধানী শহর তেহরানে ফিরছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর