,

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানের জননী আরিফা আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার  সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের স্বামীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। আরিফা আখাউড়া উপজেলার গোলখার গ্রামের শাহেদ খন্দকারের মেয়ে।

স্হানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামীর বাড়ির লোকজন প্রায় সময়ই তাকে নির্যাতন করত। এই নিয়ে বেশ কয়েকবার সামাজিক ভাবে মিমাংসা হলেও এর কোনো সমাধান হয়নি। নিহতের পরিবারের সদস্যদের দাবি আরিফাকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর