মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধরা খেল সচিবের গাড়ি !

news-image

রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে শাহবাগ আসছিল সাদা রঙের একটি প্রাইভেট কার। শাহবাগের ফুটওভার ব্রিজের সামনে আসতেই অবরোধকারী শিক্ষার্থীরা পথরোধ করে ড্রাইভারের কাছে লাইসেন্স দেখতে চায়।ঢাকা মেট্রো খ-১২০৫১৬ নম্বরের গাড়িটির ওপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকার লাগানো। ড্রাইভার আমতা আমতা করে সরকারি গাড়ি বলতেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে চিৎকার শুরু করে।গাড়িটির মালিকের পরিচয় জানতে চাইলে ড্রাইভার বলেন, তার স্যার উপ-সচিব। এ সময় শিক্ষার্থীরা সাইন পেন দিয়ে গাড়ির বনেটে ‘ভুয়া’, ‘লাইসেন্স নাই’, ‘ঘুষের টাকায় লাইসেন্স লাগেনা?’ ইত্যাদি লিখে দেয়। পরে গাড়িটি রেখে তার স্যারকে আনতে চলে যান ড্রাইভার।

একই সময় মৎস্য ভবন থেকে পুলিশের একটি প্রিজন ভ্যান শাহবাগ সিগন্যালে আসলে শিক্ষার্থীরা পথরোধ করে লাইসেন্স দেখতে চায়। লাইসেন্স দেখাতে না পারায় গাড়ির বনেটে ‘ভুয়া’ লিখে পিছু হটতে বাধ্য করে। এ সময় একজন বিচারপতির গাড়ি চেক না করেই তা ছেড়ে দেয়।মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ডিএনসিসির আওতাধীন প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৮ দফা দাবি ঘোষণা করেন এবং বুধবার সকাল ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেন।

আজ সকাল থেকে আবার রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট এলাকা, শাহবাগসহ পুরান ঢাকার তাঁতি বাজার, জনসন রোড ও রায় সাহেব বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক