,

ব্যস্ত সময় পার করছেন ববি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা ববি। ইতোমধ্যে দর্শকদের বেশ কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন। নায়িকার পাশাপাশি নিজেও ছবি প্রযোজনা করেছেন। বর্তমানে তিনি ‘রক্তমুখী নীলা’ নামের নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে ববির বিপরীতে অভিনয় করছেন সব্যসাচী মিশরা।

ছবিটি নির্মাণ করছেন ভারতের নির্মাতা জয়দীপ মুখার্জি। এরই মধ্যে ছবিটির বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে।

‘রক্তমুখী নীলা’ ছবি প্রসঙ্গে নায়িকা ববি বলেন, ‘আমি বর্তমানে এ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। বেশ বড় বাজেটের ছবি এটি। এছাড়াও অ্যাকশন-রোমান্টিক গল্পের ছবি এটি। আর ছবিটির কাজ প্রায় শেষের পথে। বড় বড় অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করছি। এ কাজটি নিয়ে আমি আশাবাদী। ভিন্ন এক ববিকে দর্শক এ ছবিতে দেখতে পাবেন।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ববি অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘নোলক’। এতে ববি বিপরীতে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। এরই মধ্যে ছবিটির বেশ কয়েকটি লুক প্রকাশ করা হয়েছে। আর প্রতিটি লুকই দারুণ ভাবে প্রশংসিত হয়েছে। এই ছবিটি প্রযোজনা ও নির্মাণ করেছেন সাকিব সনেট। ছবিতে ববি-শাকিব ছাড়াও আরও অভিনয় করেছন ওমর সানী-মৌসুমী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর