,

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-বর্ণি সড়কের ভেন্নাবাড়ি রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-গোপালগঞ্জ জেলার মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯) ও ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে আসা একটি ট্রেন রাত ১১টার দিকে গোপালগঞ্জ পৌঁছায়। এরপর ট্রেনটি গোপালগঞ্জ-বর্ণি সড়কের ভেন্নাবাড়ি রেলক্রসিং পার হতে যাওয়া মোটরসাইকেলের তিন আরোহী যুবককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই তিন যুবকের মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিতহ দুইজন ব্যক্তির পরিচয় মিললেও এখন পর্যন্ত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর