,

শিক্ষার্থীরা ফের যানবাহনের লাইসেন্স পরীক্ষা করছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাস চাপায় বিইউপি’র শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার থেকে প্রগতি স্বরণী, শাহবাগ ও পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় তারা অবস্থান নিয়েছেন। অন্যদিকে ফার্মগেট ও সাইন্সল্যাব এলাকায় চলাচলকারী যানবাহনের লাইসেন্স পরীক্ষা করছেন আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

জানা যায়, শিক্ষার্থী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়কে নেমে এসেছেন শিক্ষার্থীরা। তারা রাজধানীর পাঁচটি পয়েন্টে অবস্থান নিয়েছেন। এগুলো হলো- প্রগতি স্বরণী, শাহবাগ ও পুরান ঢাকার রায়সাহেব বাজার। এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে অন্যদিকে ফার্মগেট ও সাইন্সল্যাব এলাকায় চলাচলকারী যানবাহনের লাইসেন্স পরীক্ষা করছেন আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

জানা যায়, বেলা ১১টার দিকে ফার্মগেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বাসের কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে।

এর আগে, গত বছরের আগস্টে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের সময় প্রথমবারের মতো যানবাহনের লাইসেন্স পরীক্ষা করেছিলেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর