,

আরবের আকাশে ‘রহস্যময় ছিদ্র’ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরশাহির আল আইন শহরের আকাশে রবিবার হঠাত্‍‌ই রহস্যময় এক গোলকের উপস্থিতি জন্ম দিয়েছে নানা জল্পনা-কল্পনার। আক্ষরিক অর্থে প্রত্যক্ষদর্শীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন ওই গোলকে দেখে। ব্যাখ্যা নেই বলে বিস্মিতও। এরই মধ্যে বিশালাকার সেই রহস্যজনক গোলকের ভিডিও ভাইরাল হয়ে গেছে।

টুইটারে ওই ভিডিওটি পোস্ট করেন ইব্রাহিম আল জারওয়ান নামের একজন। তিনি ওই গোলককে উল্লেখ করেছেন ‘whirlpool hole’। ভিডিও শেয়ার করে তিনি লিখছেন, এই বিরল-সুন্দর ঘটনা দেখা গেছে আল আইন শহরের ভোরের আকাশে। কৌতূহলী কারো কারো কাছে রহস্যময় গোলককে মনে হয়েছে ইউএফও। কেউ আবার উল্লেখ করেছেন বহির্বিশ্বের পোর্টাল হিসেবে।

যদিও, কিছুক্ষণের মধ্যেই বিরল এই ঘটনার রহস্যভেদ করেছেন আবহাওয়াবিদরা। তারা জানাচ্ছেন, যখন মেঘের তাপমাত্রা হিমায়িতের নীচে নেমে যায়, অথচ মেঘে থাকা পানি বরফ না-হয়ে প্রচণ্ড ঠান্ডা অবস্থায় থাকে, আইস নিউক্লেশনের অভাবে বরফ হতে পারে না, তখনই এমন রহস্যজনক গোলক তৈরি হয়। আবহাওয়াবিদরা এই গোলককে বলছেন, fallstreak hole।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর