,

রাজধানীতে বাস কম, ভোগান্তিতে নগরবাসী

news-image

নিউজ ডেস্ক : রাজধানীতে আবারও নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার প্রগতি সরণিতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার পর ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দিন শেষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এই ঘোষণার পর বুধবার ভোর থেকে নগরীর বিভিন্ন সড়কে তেমন বাস নামেনি। অল্প কিছু বাস রাস্তায় নামলেও সেগুলোতে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে চলাচলকারীদের। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সকালে অফিসে যাওয়ার জন্য বেরিয়েও গণপরিবহন কম থাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংক-বীমায় কর্মরত হাজার হাজার মানুষকে। অতিরিক্ত ভিড়ের কারণে বাসে উঠতে পারছেন না অনেকে।

অনেকে রিকশা, অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে ভেঙে ভেঙে অফিসে যাচ্ছেন। কিন্তু চাহিদার তুলনায় এসব যানবাহনও কম। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর