,

অনন্ত জলিল ইরানে শুটিংয়ে আহত

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত জলিল সম্প্রতি ইরানে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। জানা গেছে, ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকায় অনন্ত জলিল তাঁর নতুন ছবি ‘দিন-দ্য ডে’র শুটিং করছিলেন। এ সময় উটের পিঠ থেকে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন। তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাব্যবস্থা অপ্রতুল থাকায় তাঁকে তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের তৃতীয় বৃহত্তম নগরী এসফাহনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষার পর জানা গেছে, অনন্ত জলিল বুকের পাঁজরে মারাত্মক ব্যথা পেয়েছেন। তাঁকে দুই সপ্তাহের সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর পর ‘দিন-দ্য ডে’ ছবির শুটিং স্থগিত রাখা হয়।

অনন্ত জলিলের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘দিন-দ্য ডে’ ছবির ইরান অংশের মূল পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ। তিনি আরও জানান, আহত হওয়ার পর অনন্ত জলিল ঢাকায় ফিরে আসেন। দেশে ফেরার পর তাঁর বুকের ব্যথা আরও প্রকট আকার ধারণ করে। এরপর তাঁকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেখানে তিনি চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন অনন্ত জলিল। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজকও তিনি। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ইরানে ছবিটির শুটিং হচ্ছে।

ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশ এর আগে তেহরান টাইমসকে জানিয়েছেন, তাঁরা বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার এই ছবিটি করছেন। বাংলাদেশের আলোচিত চিত্রনায়ক ও চলচ্চিত্র প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে এ ব্যাপারে তাঁদের ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা-ই তুলে ধরা হবে ছবিতে। অনন্ত জলিল আমাদের সঙ্গে তাঁর ভাবনা আর পরিকল্পনা শেয়ার করেছেন। তাঁর এই ভাবনা একেবারেই এ সময়ের। ইসলাম নিয়ে এমন একটি ছবি নির্মাণ আমরা মনে করি খুবই জরুরি।’

গত বছর জুন মাসে ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সঙ্গে আলোচনার জন্য তেহরান যান অনন্ত জলিল। তখন তেহরান টাইমসকে তিনি বলেন, ‘দিন-দ্য ডে’ ছবির পুরো শুটিং তিনি ইরানে করতে চান। ইরানের সুন্দর আর নয়নাভিরাম স্থানগুলো এই ছবির জন্য খুবই প্রয়োজন। আর আলীরেজা তাবেশের সঙ্গে আলোচনার ব্যাপারে অনন্ত জলিল বলেন, ‘আমি আমার ভাবনা তাঁদের শুনিয়েছি। সব শুনে তাঁরাও আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়া, ইয়েমেনসহ বিশ্বের অনেক দেশে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। এই বিষয়গুলো আমি ছবিতে তুলে ধরব।’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো