,

এবার ভূত মম

news-image

বিনোদন প্রতিবেদক : ভৌতিক ছবিতে এর আগেও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। তবে এবারই প্রথম ভূতের চরিত্রে অভিনয় করলেন তিনি। নাটকের নাম ‘ভূত বলতে কিছু নেই’। রোহিত হাসান কিসলুর রচনায় এটি পরিচালনা করেছেন জয়ন্ত রাজ।

মম বলেন, ‘দারুণ একটি গল্প। মজার বিষয় হচ্ছে ভূতের চরিত্র। ভূত নিয়ে সবার মনের মধ্যেই একটু ভয় কাজ করে। এবার আমি হয়েছি সেই ভূত। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জয়ন্ত রাজ জানান, গ্রাম থেকে পালিয়ে এসে বিয়ে করেন প্রেমিক যুগল। ওঠেন একটি নতুন বাসায়। ওই বাসায় ওঠার পর মেয়েটি তার স্বামীর সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে থাকে। ভূতের ভয় তাড়া করে বেড়ায় মেয়েটিকে। একটা সময় দেখা যায়, মেয়েটিই ভূত।

নির্মাতা জানান, নাটকে জাকিয়া বারী মম’র স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা। ‘ভূত বলতে কিছু নেই’ শিগগিরই প্রচার হবে এনটিভিতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর