,

দ্বিতীয়বারের মতো বাবা হলেন নাফিস

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হলেন বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় শাহরিয়ার নাফিস। গতকাল মঙ্গলবার রাতে তার স্ত্রী ঈশিতা তাসমির কোলজুড়ে আসে একটি মেয়ে সন্তান। এর আগে এ দম্পতির ঘরে শাখওয়ার আলী নাফিস নামের এক ছেলে সন্তান রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই একথা জানিয়েছেন শাহরিয়ার নাফিস। একই সঙ্গে নিজের আইডিতে সদ্যোজাত কন্যার সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেন তিনি।

ওই পোস্টে নাফিস লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ১৯ মার্চ-২০১৯ রাত সাড়ে নয়টায় আল্লাহ তায়ালা আমাদের একটি কন্যা সন্তান দিয়েছেন। মা ও মেয়ে দুজনই ভালো আছে। সবাই দোয়া করবেন।’

১৩ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহরিয়ার নাফিস-ঈশিতা তাসমি। তার স্ত্রী পেশায় একজন আইনজীবী। ২০০৭ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান শাখওয়ার। বর্তমানে সে ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ঝুলিতে নাফিসের নামের পাশে আছে পাঁচটি সেঞ্চুরি। তবে ২০১৩ সাল থেকে একেবারেই অনিয়মিত হয়ে পড়েন দলে। বর্তমানে ঘরোয়া ক্রিকেট দিয়েই কাটছে সময় নাফিসের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর