,

দিতির তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

news-image

বিনোদন প্রতিবেদক : নন্দিত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১৬ সালের এই দিনে ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী। সদা হাস্যোজ্জ্বল এ নায়িকার অসময়ে চলে যাওয়াটা কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি।

দিতির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দোয়ার আয়োজন করা হয়েছে। শিল্পী সমিতি সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, দিতির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর শিল্পী সমিতিতে দোয়ার আয়োজন করেছেন।

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রের ভুবনে পা রাখেন দিতি। তার অভিনীত প্রথম ছবি ‘ডাক দিয়ে যাই’। এটি নির্মাণ করেন উদয়ন চৌধুরী। যদিও ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি।

দিতি অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি আজমল হুদার ‘আমিই ওস্তাদ’। এরপর একে একে প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। সুভাষ দত্তের ‘স্বামী-স্ত্রী’ ছবিতে অভিনয় করে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

দিতি অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর তালিকায় আছে- ‘দুই জীবন’, ‘উসিলা’, ‘লেডি ইন্সপেক্টর’, ‘খুনের বদলা’, ‘আজকের হাঙ্গামা’, ‘স্নেহের প্রতিদান’, ‘শেষ উপহার’, ‘অপরাধী’, ‘কালিয়া’, ‘কাল সকালে’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর