,

খালেদা জিয়া বমি করেছেন : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে আসার আগে বমি করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে স্থাপিত বিশেষ আদালতে খালেদার সঙ্গে কথা বলে সাংবাদিকদের এ কথা জানান ফখরুল।

অসুস্থ খালেদা জিয়াকে জোর করে আদালতে আনা হয়েছে বলে জানান তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

দুপুর ১২টা ৪০ মিনিটে হুইল চেয়ারে করে কারাগার থেকে খালেদা জিয়াকে আদালতের এজলাস কক্ষে আনা হয়। আদালতে দেখা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার পাশের চেয়ারে বসেন। খালেদার সঙ্গে ফখরুল ইসলাম কথা বলেন। বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত শুনানি চলে। শুনানি শেষ হলে ফখরুল সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের শরীর খুব খারাপ। আজ আদালতে আসার আগে তিনি বমি করেছেন। কারাগারে তার কোনো চিকিৎসা হচ্ছে না। কোনো চিকিৎসক তাকে দেখতে আদালতে আসেননি। তাঁর রক্ত পরীক্ষা করানো হয়নি।’

কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনতে চাইলেও তিনি আসেননি কেন, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘পিজিতে উনার (খালেদা) কোনো চিকিৎসা হয় না। আমরা বেসরকারি হাসপাতালে নেওয়ার জন্য বলছি। কিন্তু তাকে নেওয়া হচ্ছে না। মেডিকেল বোর্ডের চিকিৎসককে পাঠানো যেতে পারে।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া আদালতে এসেছেন। আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন। মামলার আলামতসহ কাগজপত্র চেয়ে খালেদা জিয়ার আবেদন নাকচ করেছেন আদালত। একইসঙ্গে আদালত বলেছেন, আগামী ১ এপ্রিল খালেদা জিয়ার পক্ষে শুনানি না করলে সেদিন অভিযোগ গঠন বিষয়ে আদেশ হবে। কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন।’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো