,

ব্রাহ্মণবাড়িয়ায়  নিখোঁজ ছয়দিন পর মিলল যুবকের মরদেহ

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ছয় দিন পর জুয়েল (২৬) নামে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের দক্ষিণপাড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জুয়েল ওই এলাকার মৃত আনব আলীর ছেলে। পুলিশ  জানায়, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হন জুয়েল।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জমির মধ্যবর্তী ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে শনাক্ত করা হয় এটি জুয়েলের মরদেহ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুর রহমান জানান, মরদেহের গলায় গামছা বাঁধা ছিল। হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ লুকানোর জন্য ডোবায় ফেলে দেওয়া হয়।মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর