,

গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় নৈশকোচের তিন যাত্রী নিহত

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর ও পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধাপেরহাট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় নৈশকোচের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আট যাত্রী।

মঙ্গলবার সকালে রংপুর-বগুড়া মহাসড়কের ধাপেরহাট এলাকার ফাইভস্টার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রথমডাঙ্গা গ্রামের আনছের আলীর স্ত্রী ছামছুন্নাহার বেগম (৩৫), ধরলা সাথী গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম (৩০) ও সিংহসিংলী গ্রামের জয়নাল মিয়ার ছেলে রেজাউল করিম (৩৫)। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জাকির পরিবহনের একটি নৈশকোচ ঠাকুরগাঁওয়ের উদ্দেশে যাচ্ছিল। বাসটি রংপুর-বগুড়া মহাসড়কের ধাপেরহাট এলাকার ফাইভস্টার মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। আহত হন আরও আটজন।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রশিদ সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর