মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ মঙ্গলবার সকালে রায়পুরার চরাঞ্চলের মির্জারচর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-উপজেলার মির্জারচর ইউনিয়নের বালুচর গ্রামের বাসিন্দা ইকবাল (৩২) ও মির্জারচর মধ্যপাড়া এলাকার বাসিন্দা আমান উল্লাহ (৩১)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত মির্জারচর ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল মানিক ও পরাজিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও দুইপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

এরই পরিপ্রেক্ষতে মঙ্গলবার সকালে দুগ্রুপের সমর্থকদের মধ্যে হামলা হয়। এতে সাতজন গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর এএসপি জাকির হাসান বলেন, ‘গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি দুজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক