,

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই সালাম দিলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান মঙ্গলবার দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরু করেছেন বিশ্বের মুসলমানদের প্রতি শান্তির বার্তা দিয়ে। দেশটির দুটি মসজিদে মুসল্লিদের নারকীয় হত্যাকাণ্ডের পর এই বিষণ্ন অধিবেশনে তিনি মুসলমানদের উদ্দেশ্যে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম।

শুক্রবারের ওই হামলায় ক্রাইস্টচার্চের দুটি মসজিদের অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশিও রয়েছেন। তিনি তার বক্তব্যের শেষে বলেন, মুসলিম সম্প্রদায়ের লোকজন নামাজ পড়তে জড়ো হওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কাজেই তাদের শোককে আমাদের স্বীকৃতি দিতে হবে।

ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ জঙ্গির নাম কখনও মুখেও উচ্চারণ করবেন না বলে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন আরডান। শোকাহত নিউজিল্যান্ডের নাগরিকদের কাছে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, হত্যাকারী দেশের সর্বোচ্চ আইনের মুখোমুখি হবেন।

কিউ প্রধানমন্ত্রী বলেন, হামলকারী এ হত্যাকাণ্ড থেকে অনেক কিছু পেতে চেয়েছেন। কিন্তু পেয়েছেন কেবল নৃশংসতা। যে কারণে আমার মুখ থেকে কখনও তার নাম শুনতে পাবেন না। তিনি একজন সন্ত্রাসী।

তিনি একজন অপরাধী। তার ব্যাপারে বলতে হলে, কখনই তার নাম মুখে নেব না। সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি নাম বলতেই হয়, তবে নিহতদের নাম বলবেন। যে ব্যক্তি তাদের প্রাণ হরণ করেছেন, সে নাম মুখে না নিতে অনুরোধ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর