,

দুপুরে হতে পারে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি

news-image

নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হতে পারে আজ মঙ্গলবার দুপুরে।

সবকিছু ঠিক থাকলে স্থানীয় সময় দুপুর ২টার দিকে তার বাইপাস সার্জারি শুরু করা হবে। তার শারীরিক অবস্থা এখন বেশ ভালো আছে। এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক এবং অধ্যাপক ডা. মোস্তফা জামান বলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। সেখান থেকেই জানানো হয়েছে সবকিছু ঠিক থাকলে আজ স্থানীয় সময় বেলা ২টার দিকে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি শুরু করা হবে।

এদিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে মন্ত্রীর তথ্য কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, সোমবার সকালে তিনি (ওবায়দুল কাদের) সীমিতভাবে হাঁটাচলা করেছেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে এবং নিউজিল্যান্ডে হামলার ঘটনার খোঁজ নেন।

নিউজিল্যান্ড থেকে ক্রিকেটাররা সবাই নিরাপদে ফিরেছে কিনা সে বিষয়েও জানতে চেয়েছেন।
সেতুমন্ত্রীর এ তথ্য কর্মকর্তা আরও জানান, সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তার বাইপাস সার্জারি কখন করবেন।

প্রসঙ্গত, ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন। গত ৩ মার্চ ভোররাতে শ্বাসকষ্ট শুরু হলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি মেজর ব্লকসহ একাধিক ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার আম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর