,

আর্জেন্টিনার হয়ে অনুশীলন মেসির

news-image

স্পোর্টস ডেস্ক : ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপলক্ষে আর্জেন্টাইন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসি। স্পেনের মাটিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। এতে প্রায় আট মাস পর আকাশি নীল-সাদা জার্সিতে মাঠ মাতাতে যাচ্ছেন তিনি।

সোমবার রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠ ভালদেবেবাসে অনুশীলন করেন আলবিসেলেস্তেরা। তাতে হাজির ছিলেন খোদ মেসি।

আগামী শুক্রবার এস্তাদিও ওয়ান্দা মেত্রোপলিতানোতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ২৬ মার্চ মরেক্কার বিপক্ষে লড়বে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী জুনে ব্রাজিলে বসবে কোপা আমেরিকার ২০১৯ আসর। আরও একবার বড় কোনো টুর্নামেন্টের শিরোপা পাওয়ার আশায় আর্জেন্টিনা দলে ফিরেছেন মেসি। এর আগে দুইবার ল্যাতিন আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব এবং একবার বিশ্বকাপের ফাইনালে হেরে যায় খুদে জাদুকরের দল।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর থেকে আর্জেন্টিনা হয়ে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি মেসিকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর