,

বাসচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী (২০) নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পরাপারের সময় রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের বাসা চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর বাবার নাম আরিফ আহমেদ চৌধুরী বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস সকালে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়েছিল। সকাল সাড়ে ৭টার দিকে আবরার বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় পাশে থাকা গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুড়িল বিশ্বরোডের নর্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামীসহ নানা পেশার যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই ) জাহাঙ্গীর আলম। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় বাসের চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়া বাসটি জব্দ করে থানায় পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর