,

সত্যিকারের বন্ধু পাওয়া দুঃসাধ্য : জেসিয়া ইসলাম

news-image

বিনোদন প্রতিবেদক : বেশকিছু বিতর্কের পর জেসিয়া ইসলাম ২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী হয়েছিলেন। আর মিস ওয়ার্ল্ডের মূল প্রতিযোগিতায় সেরা ৪০-এ ঠাঁই পেয়েছিলেন। প্রতিযোগিতা থেকে ফিরে জানিয়েছেন, চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে রয়েছে তার। সেটি পড়াশোনা শেষের পর। কিন্তু সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম ও ব্যক্তিজীবনের নানান বিষয়ের কারণে আলোচনায় আসেন তিনি। তবে তাদের সে সম্পর্ক সম্প্রতি ভেঙে গেছে। এবার জেসিয়া বললেন, বর্তমান সময়ে সত্যিকারের বন্ধু পাওয়া দুঃসাধ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যটাসে জেসিয়া এ কথা বলেন।

তিনি বলেন, ‘বেশির ভাগ মানুষের কাছে জীবন দিন দিন বিষাদময় হয়ে যাচ্ছে। মানুষের সঙ্গে কথা বলার চাইতে সবকিছুতে চাপ নেওয়া যেন অনেক বেশি সহজ মনে হয়। কারণ এখানে সবাই বিচারকের ভূমিকা পালন করে। ভণ্ড মানুষে ভরে আছে সব জায়গা।’

ভালোবাসা এখন ক্ষণস্থায়ী দুঃখ—এমন মন্তব্য করে জেসিয়া বলেন, ‘এখন সত্যিকারের বন্ধু পাওয়া দুঃসাধ্য। পরিণত মানুষেরা ভীতু, আর অপরিণতরা দুঃসাহসী। ভালোবাসার চাইতে আমরা এখন ঘৃণা করতে বেশি পছন্দ করি। এই পৃথিবীতে সবাই এখন সেরা, কিন্তু আমরা মজা পাওয়ার জন্য একজনের সঙ্গে আরেকজনের তুলনা করি।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম তার এই পোস্ট দেওয়ার উদ্দেশ্য জানাতে গিয়ে বলেছেন, ‘আমি জানতে চাই, কেউ কি জানো কীভাবে ডুবে যেতে হয়? আমিও জানি না।’

জেসিয়া ইসলাম ১৯৯৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাড়ি ঢাকায়। তিনি বর্তমানে এ-লেভেলে অধ্যয়নরত আছেন। বছরখানেকের বেশি প্রেম করছেন ইউটিউবার সালমান মুক্তাদির ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। এরই মধ্যে তাদের ঘনিষ্ঠ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুজনের সম্পর্কের কথা সবাই জানতে পারেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর