,

নিউজিল্যান্ডে হামলার পরে ৩৫০ জনের ইসলাম গ্রহণ

news-image

নিউজ ডেস্ক : গত ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইচচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় নামাজরত ৫০ জন মুসুল্লি শাহাদাত বরণ করেছেন। হামলাকারী ব্রেন্টন একজন উগ্র সন্ত্রাসবাদী ক্রুসেডার গোষ্ঠির সাথে সম্পৃক্ত এবং সে শ্বেতাঙ্গরাই শ্রেষ্ট তত্বে বিশ্বাসী। অস্ট্রেলিয়ার নাগরিক এই হামলাকারী সন্ত্রাসী প্রবল মুসলিমবিদ্ধেষ লালন করা একজন পরিকল্পিত ক্রুসেডার বলেই প্রমান পাওয়া গেছে।

ব্রেন্টনের মুসলিমবিদ্ধেষ নিয়ে ভয়াবহ এই সন্ত্রাসবাদী হত্যাকান্ডের প্রতিক্রিয়ায় নিউজিল্যান্ডে ইসলামের আলো ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। নিউজিল্যান্ডে নতুন করে ইসলাম ধর্মে দিক্ষিত হচ্ছেন অসংখ্য মানুষ।

১৫ তারিখে ভয়াবহ এই সন্ত্রাসবাদী হামলার পর নিউজিল্যান্ডে ইসলাম ধর্ম গ্রহণের ট্রেন্ড সৃষ্টি হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে একটি ইংরেজি ব্লগসাইট। তারা জানিয়েছে, গতকাল ১৭ মার্চ প্রায় ৩৫০ জন মানুষ ক্রাইচচার্চের একটি মসজিদে জড়ো হন এবং একই সাথে তারা ইসলামিক পণ্ডিতের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে অনেকে এ তথ্যকে সঠিক বলে মানছে না। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কথা বলেছেন। ইংরেজি কয়েকটি ব্লগ সাইটে বলা হয়েছে, তারা বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান করবে এবং ইসলাম গ্রহণ করা ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে। তবে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ব্যক্তিগত অনুসন্ধান প্রকাশ করছেন যাদের অনুসন্ধানে দেখা গেছে বিষয়টি কেবল ফেসবুক ট্রেন্ড যে ছবি নিয়ে ইসলাম গ্রহণের দাবি করা হয়েছে সেই ছবিটি অনেক পুরনো বলে দাবি তাদের তবে নিউজিল্যান্ডে ভয়াবহ হামলার পরে সেখানের খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে ইসলামের প্রতি আগ্রহ ও সহমর্মিতা বাড়তে দেখা গেছে।

প্রসঙ্গত : নিউজিল্যান্ডের এই ভয়াবহ হামলার পর অনেককেই দেখা গেছে মুসলমানদের পাশে দাড়াচ্ছে। এক মসজিদে খ্রিস্টানরা লাইন ধরে মসজিদে নামাজের কাতারের পেছনে নিরাপত্তা দিতে দাড়িয়ে থাকতেও দেখা গেছে। ইসলামবোদ্ধারা বলছেন, নিউজিল্যান্ডে মুসলমানদের এই বহমান রক্ত বৃথা যাবে না। এর ধারাবাহিকতায় নিউজিল্যান্ডে ইসলামের বানী ছড়িয়ে পড়বে প্রবলভাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর