,

আশুগঞ্জে নতুন বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজ শুরু

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস ভিত্তিক ৪শ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল (পূর্ব) পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ শুরু হয়েছে।

সোমবার (১৮ মার্চ ২০১৯) বেলা ১১টায় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে পাইলিং কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস।

এ সময় পাওয়ার প্লান্টের ঠিকাদারী প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যবস্থাপক জিয়াং লি, সাব ঠিকারদারী প্রতিষ্ঠান ঐশী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আলতাব হোসেন, প্রকল্প সমন্বয়কারী রেজাউল হোসেন ভূইয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহায়তায় ১ হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে পাওয়ার প্লান্টটির নির্মাণ কাজ করছে চায়না কোম্পানি ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট ও এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এবং চায়না ন্যাশনাল করপোরেশন ফর ওভারসিস কোঅপারেশন কনসোরটিয়াম (সিসিওইসি)।

চুক্তি অনুযায়ী পাওয়ার প্লান্টটির কাজ শেষে আগামী ২০২১ সালের জুলাই মাসে এর বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিট থেকে বর্তমানে ১ হাজার ৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নির্মাণাধীন প্রকল্পটি বাস্তবায়ন হলে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হবে দুই হাজার মেগাওয়াট।

এ জাতীয় আরও খবর

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের