,

টাকা গুণতে না পারায়…

news-image

বিয়ের ধরন হয়তো এখন অনেক পাল্টেছে। তবে বিয়ের আসরে বর-কনেকে আগেও পরীক্ষার মুখে পড়তে হতো, এখন ধরন পাল্টালেও পরীক্ষা একেবারে বাদ হয়ে যায়নি। এবার তাতেই ধরা খেয়ে গেলেন ভারতের বিহারের বিবাহ ইচ্ছুক এক যুবক।

গত বুধবার ভারতের বিহারের মধুবনী জেলার পন্ডোল গ্রামে বসেছিল একটি বিয়ের আসর। সেখানে ব্রহ্মতোড়া গ্রামের এক যুবকের সাথে বিয়ে হচ্ছিল মোমিনপুর গ্রামের এক যুবতীর।

কিন্তু বর বেচারা গণ্ডমূর্খ। ন্যূনতম পড়াশোনাও নেই। এমনকি গুণতে জানেন না টাকা পয়সাও। আরেকটু হলেই পার পেয়ে যাচ্ছিলেন। কারণ মালাবদলও ততক্ষণে হয়ে গেছে। হয়ে গেছে ধর্মীয় আচার পালনও। এ পর্যায়ে বরের সাথে গল্পে মেতে ওঠেন কনের বান্ধবীরা। তখনই পাত্রের শিক্ষাদীক্ষা নিয়ে তাদের মধ্যে সন্দেহ হতে থাকে। তারা বরকে বেশ কয়েকটি প্রশ্ন করলেও কোনোটিরই সঠিক জবাব দিতে পারেননি ওই পাত্র।

এর পরেই কনের বান্ধবীরা পাত্রকে একশো টাকার দশটি নোট দিয়ে গুণতে বলেন। কিন্তু তিন বার চেষ্টা করলেও তা সঠিকভাবে গুণতে ব্যর্থ হন ওই পাত্র। এমনকি নিজে কোন জেলার বাসিন্দা, তা-ও ঠিকমতো পারেননি ওই পাত্র। বিষয়টি জানাজানি হতেই পাত্রী নিজে ওই বিয়ে ভেঙে দেন। তার এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানান গ্রামবাসীও।

এ অবস্থায় অবশ্য ঘটনা শেষ হয়ে যায়নি। কনের ওই মানসিকতা দেখে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি তার শিক্ষিত ছেলের সাথে বিয়ের জন্য প্রস্তাব দেন কনেকে। সে প্রস্তাবে রাজি হয়ে যান পাত্রী। পরে ওই পাত্রের সাথেই বিয়ে হয় ওই যুবতীর।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো