,

বরখাস্ত হলেন পরিষ্কার রাস্তায় ময়লা ফেলার নির্দেশদাতা

news-image

অনলাইন ডেস্ক : পরিষ্কার রাস্তায় ময়লা ফেলার নির্দেশ দেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম শফিকুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মেয়র মো. আতিকুল ইসলামের অনুমোদনক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ডিএনসিসি আয়োজিত তেজগাঁও সাতরাস্তা সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে পরিচ্ছন্নতা অভিযান ও দেয়ালচিত্রণকালে পরিচ্ছন্নতা কর্মীদের কাগজের টুকরা পরিষ্কার রাস্তায় ছড়ানোর নির্দেশ প্রদান করা হয়।

কাগজের টুকরা ছড়ানোর ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই ঘটনায় এস এম শফিকুর রহমানকে সাময়িক বরখাস্তের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজের ঠিকাদার কর্তৃক নিয়োগকৃত ওয়ার্ক সুপারভাইজার মো. সালাহ উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

তাছাড়া প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেয়র বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর