,

সৃজিত বললেন, মিথিলা আমার ‘জাস্ট ফ্রেন্ড’

news-image

বিনোদন ডেস্ক : ক্যামেরায় এক ফ্রেমে বন্দী হয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। তাদের দুজনের সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। নির্মাতা সৃজিত মুখার্জির প্রেমিকা হিসেবে মিথিলার দিকে তীর ছুঁড়েছে ভারতের প্রভাবশালী একটি গণমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সৃজিতের জীবনে আসতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। কয়েক মাস আগে ফেসবুকে মিথিলার সঙ্গে পরিচয় হয় সৃজিতের। এরপর তাদের দুজনের মধ্যে তৈরি হয় সম্পর্ক। পরিচালকের ঘনিষ্ঠ মহলের দাবি, তারা দুজন নাকি আগামী বছরের প্রথম দিকে বিয়ে করতে যাচ্ছেন।

তবে বিষয়টি সৃজিত এড়িয়ে গেছেন। তার দাবি, তারা ‘জাস্ট ফ্রেন্ড’। পত্রিকাটিতে দেওয়া সৃজিতের ভাষ্য, ‌‘মিথিলা মূলত কলকাতায় এসেছেন তার একটি কাজে। সেখানে থেকেই তার সঙ্গে আমার দেখা।’

জানা যায়, মিথিলা ও সৃজিতের এই সেলফি তোলা হয়েছে গত শনিবার রাতে একটি ঘরোয়া আয়োজনে। যেখানে সৃজিতের সঙ্গে সেই পার্টিতে যান মিথিলা।

সৃজিতের ভাষ্যটি অনেকাংশে সত্য। এই মুহূর্তে মিথিলা কাজ করেছেন নতুন একটি মিউজিক ভিডিওতে। যেখানে একসঙ্গে হাজির হচ্ছেন মিথিলা ও তার মামাতো ভাই সংগীতশিল্পী অর্ণব। ভিডিওটি পরিচালনা করছেন কলকাতার একলব্য চৌধুরী।

মিথিলা ফেসবুকে জানান, বেশ বড় একটি চমক নিয়ে তিনি হাজির হতে যাচ্ছেন। আর এ কারণেই তার কলকাতা সফর। যে কাজে থাকছেন অর্ণব ও তিনি। শিগগিরই বিস্তারিত জানাবেন এই শিল্পী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর