,

বিরল রোগে আক্রান্ত মোশাররফ

news-image

আন্তর্জািতিক ডেস্ক : বিরল রোগে আক্রান্ত পাকিস্তানের সাবেক সামরিক শাসক অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফ দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ তথ্য জানিয়েছেন মোশাররফের দলের এক নেতা।

অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) মহাসচিব মেহেরিনি আদম মালিকের বরাত দিয়ে ডন নিউজ জানিয়েছে, গত শনিবার রাতে হঠাৎ পাকিস্তানের সাবেক এই রাষ্ট্রপতির শরীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দলটির বৈদেশিক প্রেসিডেন্ট আফজাল সিদ্দিকি বলেন, ‘মোশাররফ এমিলিওডোসিসে ভুগছেন। দুরারোগ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন দুবাইয়ে স্বেচ্ছায় নির্বাসনে থাকা সাবেক এই রাষ্ট্রপতি।’

আফজাল সিদ্দিকি বলেন, ‘আশা করা হচ্ছে, তাকে রোববার রাতে রিলিজ দেওয়া হবে।’

মোশাররফের দল এপিএমএল জানায়, সাবেক এই সেনা শাসককে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে বেড রেস্টে থাকতে বলেছেন চিকিৎসক। মোশাররফের সুস্থতা কামনায় দেশবাসীকে দোয়া করার আহ্বান জানিয়েছে দলটি।

আফজাল সিদ্দিকী জানায়, গত বছর অক্টোবরে পারভেজ মোশাররফের এই রোগ ধরা পড়ে। স্নায়ুতন্ত্র দুর্বল হওয়ায় এর আগে তিনি লন্ডনে চিকিৎসা করিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর