,

তিন ছিনতাইকারীকে শনাক্ত করলেন রোজি

news-image

বিনোদন প্রতিবেদক : ছিনতাইয়ের কবলে পড়ে থানায় অভিযোগ দিতে গিয়ে থানার বোর্ডে টাঙ্গানো ছবি দেখে তিন ছিনতাইকারীকে শনাক্ত করেছেন অভিনেত্রী রোজি সিদ্দিকী। অস্ত্রধারী চার ছিনতাইকারীর মধ্যে তিনজনকেই সনাক্ত করেছেন তিনি।

ছিনতাইকারীরা হলেন- মো. সুমন মিয়া (২৭), মো. সোহেল (২৪) ও মো. রাজন খান। ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার বিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

ওই মামলায় এজাহারে তিনি লিখেছেন, ‘শনিবার রাতে আশুলিয়ায় শুটিং শেষ করে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে মিরপুর রুপনগরের পঞ্চবটী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারী তার হীরার আংটি,স্বর্ণের কানের দুল, মোবাইল ফোন, নগদ টাকা ও ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে যায়। চলন্ত গাড়ির ওপরে হঠাৎ প্রচণ্ড শব্দ হওয়ায় ওই স্থানে চালক গাড়ি থামিয়ে চাকা পরীক্ষা করতে নেমেছিলেন। এ সময় চার ছিনতাইকারী ধারাল অস্ত্র নিয়ে তাদের ঘিরে ধরে সব কিছু ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে টহল টিম দ্রুত ঘটনাস্থলে যায়।’

মামলায় এজাহার থেকে আরও জানা যায়, ঘটনার পরে তিনি তার স্বামী শহীদুজ্জামান সেলিমসহ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান। থানায় গিয়ে তিনি থানার বোর্ডে রক্ষিত তিন ছিনতাইকারীর ছবি দেখে তাদের শনাক্ত করেন। তবে অপর জনের পরিচয় সম্পর্কে কিছু না জানলেও তার পোষাক ও শারীরিক বর্ণনা দিয়েছেন তিনি।

অভিনেত্রী রোজি সিদ্দিকী জানান,আশুলিয়ার শুটিং শেষ করে রাজধানী বসুন্ধরার আবাসিক এলাকার বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে। তার হাতেপরা দুটি হীরার আংটি, স্বর্ণের কানের দুল, মোবাইল ফোন, গাড়ি চালকের মোবাইলসহ এক হাজার ৭৮০ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

এই বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ আলম জানান, রোজি সিদ্দিকী এই ঘটনার পরে একটি মামলা দায়ের করেছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মঞ্চ নাটকের মধ্য দিয়ে দুই যুগ আগে অভিনয়ের ভুবনে পা রাখেন রোজি সিদ্দিকী। প্রথম অভিনয় করেন মমতাজ উদ্দীন আহমেদের রচনা ও পরিচালনায় ‘সাতঘাটের কানাকড়ি’ নাটকে। রোজি সিদ্দিকীর অভিনীত প্রথম চলচ্চিত্র গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর